July 18, 2026 10:28 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে গতরাতে বাগডোগরা পৌঁছেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে গতরাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের দুটি BSF ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচী রয়েছে তাঁর। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন।   

সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।