August 2, 2026 11:54 AM

printer

কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে করের অংশ হিসেবে ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসেবে প্রদান করেছে।

কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে করের অংশ হিসেবে ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসেবে প্রদান করেছে। এটি ১০ই আগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত হিসাবে দেওয়া হবে। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে, এই অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হলো রাজ্যগুলোকে মূলধনী ও উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধি করার জন্য আরও সুযোগ করে দেওয়া।

মন্ত্রক প্রকাশিত রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী, উত্তর প্রদেশ সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ হাজার২০৮ কোটি টাকা পেয়েছে; এরপর রয়েছে বিহার ১০ হাজার ৮৪৫ কোটি টাকা ও মধ্য প্রদেশ ৮হাজার ১০ কোটি টাকা। পশ্চিমবঙ্গ পেয়েছে ৭ হাজার ৮৬৬ কোটি টাকা এবং মহারাষ্ট্র পেয়েছে ৭ হাজার ২২ কোটি টাকা। ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোও তাদের প্রাপ্য অংশ পেয়েছে। তালিকার সর্বনিম্ন বরাদ্দের মধ্যে রয়েছে সিকিম ৩৬৫ কোটি টাকা, গোয়া ৩৯৮ কোটি টাকা ও নাগাল্যান্ড ৫২৪ কোটি টাকা।