June 30, 2026 5:35 PM

printer

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস-প্রবণ অংশগুলো চিহ্নিত ক’রে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস-প্রবণ অংশগুলো চিহ্নিত ক’রে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য ৫০ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুনদিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গড়করি বলেন, রাস্তায় সঠিক নির্দেশচিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস-সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্যও প্রয়াস চালানো হচ্ছে। এছাড়া, সড়ক নিরাপত্তা প্রচারে তিনি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি, শ্রী গড়করি গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলা, বেশি জোরে গাড়ি না চালানো, হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করা, লেন সংক্রান্ত নিয়মকানুন মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।