May 19, 2026 5:58 PM

printer

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে ছয় লেনের ‘অ্যাক্সেস-কন্ট্রোলড’ ডি এন ডি-সোহনা মহাসড়ক পরিদর্শন করেন।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে ছয় লেনের ‘অ্যাক্সেস-কন্ট্রোলড’ ডি এন ডি-সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে ৮৭ হাজার কোটি টাকা মূল্যের প্রায় ১ হাজার ৮৫০ কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ১৩ হাজার কোটি টাকা মূল্যের ২২৫ কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে, প্রায় ৩৪ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়ে, রিং রোড, টানেল এবং ‘এলিভেটেড করিডোর’-এর মাধ্যমে সরকার জাতীয় রাজধানী অঞ্চলের সমগ্র পরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণ করার কাজ জারি রেখেছে।  তিনি বলেন, এই পরিকাঠামো প্রকল্পগুলো জ্বালানি সাশ্রয়, দূষণ হ্রাস, পণ্য পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।  

মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেন, কেন্দ্র এবং দিল্লি সরকার বর্তমানে অত্যন্ত নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে এবং দেশের রাজধানী এই সহযোগিতার সর্বোচ্চ সুফল ও ভোগ করছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।