কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় NEET (UG) পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন।
পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, এর আগে পরীক্ষায় যে সব ত্রুটি বা ঘাটতি চিহ্নিত করা হয়েছে, সেগুলি খতিয়ে দেখে তা পুরোপুরি দূর করতে হবে। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তা প্রোটোকলের অধীনে অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং নিশ্ছিদ্র উপায়ে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে।
বৈঠক চলাকালীন, পরীক্ষা ব্যবস্থার শক্তিশালী নজরদারি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।