December 6, 2025 11:59 AM

printer

কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল উত্তর-পূর্বের রাজ্যগুলির বিকাশে ৬৪৫ কোটি টাকারও বেশি পাঁচটি নবনির্মিত প্রকল্পের উদ্বোধন করেছেন এবং এগারোটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল উত্তর-পূর্বের রাজ্যগুলির বিকাশে ৬৪৫ কোটি টাকারও বেশি পাঁচটি নবনির্মিত প্রকল্পের উদ্বোধন করেছেন এবং এগারোটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নয়নে গৃহীত কেন্দ্রীয় সরকারের “অষ্টলক্ষ্মী” উদ্যোগকে আরও ত্বরান্বিত করতে ওই অঞ্চলের আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একযোগে কেন্দ্র কাজ করে চলেছে। প্রত্যেক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি করে উচ্চ-পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যারা রাজ্যগুলির উন্নয়নের রূপরেখা তৈরি করবে। তাদের পরামর্শ খতিয়ে দেখে সবরকম পদক্ষেপ সরকার গ্রহণ করবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।