July 26, 2026 5:34 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আজ  শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আজ  শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাঁকে এই পদের দায়িত্ব  দেওয়া হয়েছিল। উল্লেখ্য,  প্রহ্লাদ জোশী ইতিমধ্যে  ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন এবং নতুন  ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি  তিনি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্বও গ্রহণ করলেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন।