May 16, 2026 9:24 AM

printer

কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য এক নোটিশ জারি করেছে।

কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য এক নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ফলাফল নিয়ে যেসমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেন নি, তারা দুদফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। এজন্য প্রথম দফায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবোদন করতে হবে। পরে যা রিভিউয়ের জন্য ডাউনলোড করা যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কোনো নির্দিষ্ট উত্তরে নম্বর দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন।  

সিবিএসই সূত্রে জানা গেছে, এমাসের ১৯ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রতি বিষয়ে সাতশো টাকা ফি দিয়ে স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবেদন জানানো যাবে। এছাড়া পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন জানানোর সময়সীমা ধার্য হয়েছে মে মাসের ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।