কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে ,সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য তরান্বীত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লীতে ,”ইন্ডয়া রিফর্ম শীর্ষ সম্মেলন-২০২৬ এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন। তিনি বলেন,বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা ,ভারতের সামনে বাণিজ্যের পথ সুগম করেছে। তিনি দেশের বাণিজ্য প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন,এই অনিশ্চিত পরিস্থিতিতে আতঙ্কিত নাহয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, কোভিড-19 এর মতন পরিস্থিতি ভারত সফল ভাবে মোকাবিলা করেছে। তিনি আরও সহজ বাণিজ্য করার লক্ষ্যে বর্জ্য পদার্থ হ্রাস, উৎপাদন বৃদ্ধি এবং বিদ্যুত ব্যবহার কমানোর উপর জোর দেন।
News On AIR | May 19, 2026 6:04 PM
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে ,সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন।