কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-CBI, বিদেশমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সহযোগিতায়, পলাতক মোহাম্মদ নাভাস কাক্কাত ইসমাইলকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে প্রত্যর্পণ নিশ্চিত করেছে। সিবিআই জানিয়েছে, এই ব্যক্তি অর্থ তছরূপ, তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক আত্মসাৎ, জালিয়াতি-সহ বিভিন্ন অপরাধে দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলায় অভিযুক্তকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিলো।
দিল্লি পুলিশের অনুরোধে সিবিআই-এর আগে ইন্টারপোলের মাধ্যমে ওই অভিযুক্তের বিরুদ্ধে একটি রেড নোটিশ জারি করেছিল। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরশাহী কর্তৃপক্ষ তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে।
মোহাম্মদ নাভাস কাক্কাত ইসমাইলকে গতকাল ভারতে আনা হয় এবং নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দিল্লি পুলিশ তাঁকে হেফাজতে নেয়।