May 18, 2026 9:29 PM

printer

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো – CBI, নিট এর প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত ১০ জন’কে গ্রেপ্তার করেছে।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো – CBI, নিট এর প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত ১০ জন’কে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের ধরা হয়।

ধৃতদের মধ্যে আছে RCC Coaching Institute এর অধ্যাপক শিবরাজ  মতেগাওকার। নিট ইউ জি পরীক্ষার্থীদের জন্যে তিনি এই কোচিং সেন্টার চালাতেন। এর ৯ টি শাকাহা আছে। এর মধ্যে প্রধান শাখা মহারাষ্ট্রের লাতুরে। এ ছাড়াও National Testing Agency র সঙ্গে যুক্ত রসায়নের অধ্যাপক পি ভি কুলকারনির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা গেছে।

এদিকে সিবি আই, গত ২৪ ঘণ্টায় ৫ জায়গায় তল্লাশি চালিয়ে আপত্তিকর নথিপত্র, ল্যাপটপ  ও মোবাইল ফোন উদ্ধার করে।

উল্লেখ্য, গত তেসরা মে নিট এর পরীক্ষা নেওয়া হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে তা বাতিল করা হয়। পরবর্তী পরীক্ষা নেওয়া হবে ২১ শে জুন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।