কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে, কৃষি ক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত খেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কী পরিমাণ সার প্রয়োজন, সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি, তিনি কৃষকদের জৈব চাষ পদ্ধতি গ্রহণের পরামর্শও দেন।
ভাষণকালে শ্রী চৌহান উল্লেখ করেন যে, এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ার বিষয়টি কীভাবে সামাল দেওয়া যায়, সরকার তা খতিয়ে দেখছে। এছাড়া, ভারতের কৃষি ক্ষেত্রের বিপ্লব ঘটানো এবং দেশের খাদ্যশস্যের মজুত পর্যাপ্ত রাখার ক্ষেত্রে হরিয়ানার কৃষকদের অবদানের জন্য তিনি তাঁদের ভূয়সী প্রশংসা করেন।