June 1, 2026 8:57 AM

printer

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ‘ক্ষেত বাঁচাও অভিযান ‘-এর সূচনা করবেন।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ‘ক্ষেত বাঁচাও অভিযান ‘-এর সূচনা করবেন। একমাস ব্যাপী এই অভিযান ৩০ শে জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং এই অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয়, তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ।

এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহীন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্র সমূহ, বিভিন্ন আইসিএআর প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানের এক বহুমুখী চরিত্র রয়েছে, যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বিমা প্রকল্প ও সয়েল হেল্থ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।