কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি করা সাতটি আহ্বানের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি জানান, প্রধানমন্ত্রীর আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী এক বছর তারা কোনো সোনা ক্রয় করবেন না এছাড়া জনস্বার্থ বা জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফর করা হবে না। ভোজ্য তেল এর পরিমিত ব্যবহারের ওপরও তিনি জোর দেন।। শ্রী চৌহান যথাসম্ভব গণপরিবহন ব্যবহারের ওপর জোর দেন। তিনি আরও জানান, কৃষকদের মধ্যে সারের সুষম ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে কৃষি মন্ত্রক দেশজুড়ে গ্রাম পর্যায়ে প্রচার অভিযান শুরু করেছে।
News On AIR | May 14, 2026 9:38 PM
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।