July 26, 2026 5:56 PM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মুম্বাইয়ের নরিমান পয়েন্টে আজ আয়কর বিভাগের নতুন অফিস কমপ্লেক্স,  ‘আয়কর সিন্ধু’-র উদ্বোধন করেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মুম্বাইয়ের নরিমান পয়েন্টে আজ আয়কর বিভাগের নতুন অফিস কমপ্লেক্স,  ‘আয়কর সিন্ধু’-র উদ্বোধন করেন।  আয়কর বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা, এই কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ক্ষেত্রে,  অর্থমন্ত্রীর ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ জানান।

অর্থমন্ত্রী বলেন, সততাই যেন তাঁদের কাজের মূল চালিকাশক্তি হয় । এরপর কার্গিল বিজয় দিবস উপলক্ষে শ্রীমতী সীতারমন দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে  তিনি খুরশেদ ফ্রামজি নরিমান, যাঁর নামানুসারে নরিমান পয়েন্টের নামকরণ হয়েছে—তাঁকেও শ্রদ্ধার সঙ্গে  স্মরণ করেন। অনুষ্ঠানে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর চেয়ারপারসন রবি আগরওয়াল, মুম্বাইয়ের আয়কর বিভাগের প্রিন্সিপাল চিফ কমিশনার অলোক কুমার, আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।