July 25, 2026 12:18 PM

printer

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ‘এমভি ওমোরফি’ ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নতুন দিল্লী।

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ‘এমভি ওমোরফি’ ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নতুন দিল্লী। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করেছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সামুদ্রিক নৌ-চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত ১৮ জুলাই কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা করা হয়। জাহাজে তিনজন ভারতীয় নাগরিকসহ মোট ১০ জন নাবিক ও কর্মী ছিলেন। এই হামলায় একজন ভারতীয় নাবিক প্রাণ হারান এবং জাহাজে থাকা অন্য দুই ভারতীয় নাগরিক নিরাপদে আছেন। বিদেশমন্ত্রক মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

নৌ-চলাচলের স্বাধীনতায় আঘাত করা এবং এইভাবে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রের উপর ক্রমবর্ধমান হুমকি অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ননা করেছে বিদেশমন্ত্রক। সমুদ্রে নৌ-চলাচলের নিরাপত্তা এবং বিশ্ববাণিজ্যের ধারা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবপক্ষকে নিজেদের আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলার কথা বলেছে ভারত।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।