কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১২২-তম জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গত শতাব্দীর তিনের দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রন্থনায় পরিবেশিত “মহিষাসুরমর্দিনী” শ্রোতাদের বিচারে ভারতীয় বেতারের সর্বোত্তম অর্ঘ্য হিসেবে বিবেচিত হয়েছে।
এদিকে, আজ সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পুত্রবধূ সুস্মিতা ভদ্র সহ পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পূর্বতন সরকারের আমলে প্রবাদপ্রতিম এই শিল্পীকে কেন উপযুক্ত সম্মান জানানো হয়নি, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাঙালির গর্ব ও তাঁদের জীবন নিয়ে সংকীর্ণ রাজনীতি, কারো কাছেই কাম্য নয়।