কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে ২৭-তম ‘কার্গিল বিজয় দিবস’ পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং ‘অপারেশন বিজয়’-এর সফল সমাপ্তি উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালে এই যুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে এলাকাগুলো পুনরুদ্ধার করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী।
কার্গিল বিজয় দিবস উপলক্ষে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় আত্মবলিদানকারী সকল বীর সেনানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
কলকাতায় পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার শহীদ ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্য সহ অন্যান্য শহীদদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।