কারাকোরাম পর্বতমালার ব্রড পিক শৃঙ্গ অভিযানে গিয়ে ৭ হাজার মিটার উচ্চতায় তুষারধসে দশ জন পর্বতারোহী বিপদের মুখে পড়েছেন। এখনো পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে উত্তর পাকিস্তানের সীমান্তবর্তী এই শৃঙ্গে অভিযানের সময় অভিযাত্রীরা ধসে চাপা পড়েন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন। বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কে টু-র কাছে কারাকোরাম পর্বতমালার এই ব্রড পিককে অন্যতম চ্যালেঞ্জিং বলে মনে করা হয়। পর্বোতারোহী দলে ৬ জন নেপাল এবং পাকিস্তান, ওমান, আমেরিকান ও চীনের একজন করে নাগরিক রয়েছেন।