June 22, 2026 11:08 AM

printer

কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন ডানপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দে লা এস্প্রিলা। 

কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন ডানপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দে লা এস্প্রিলা। তিনি অত্যন্ত সামান্য ব্যবধানে বামপন্থী সিনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন। প্রাথমিক ভোট গণনার ফলাফল অনুযায়ীএস্প্রিলা পেয়েছেন প্রায় ১ কোটি ২৯ লক্ষ ভোটযা মোট ভোটের প্রায় ৪৯.৭ শতাংশ। অন্যদিকেসেপেদা পেয়েছেন প্রায় ১ কোটি ২৭ লক্ষ ভোটযা মোট ভোটের প্রায় ৪৮.৭ শতাংশ।

এস্প্রিলার এই জয়কে স্বাগত জানিয়েছেন আর্জেন্টিনার জাভিয়ের মিলেই এবং চিলির হোসে আন্তোনিও কাস্তের মতো লাতিন আমেরিকার অন্যান্য ডানপন্থী রাষ্ট্রনেতারা। পাশাপাশি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও এই ফলাফলের প্রশংসা করেছেন। প্রচার চলাকালীনও এস্প্রিলাকে সমর্থন জুগিয়েছিলেন।