সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায়, ক্ষতিপূরণ বাবদ টাটাদের ৭৬৫ কোটি টাকার’ও বেশী মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে, কলকাতা হাইকোর্ট। আট সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে তিন প্রাক্তন বিচারপতির সালিশি কমিটি, সিঙ্গুরে কারখানা গড়তে না পারার জন্য রাজ্য সরকারকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ টাটাদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার হাইকোর্টে আবেদন জানায়। দীর্ঘদিন শুনানি চলার পর হাইকোর্ট রায়দান স্থগিত রেখেছিল।