July 27, 2026 9:31 PM

printer

কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রীণ লাইনে পরিষেবা আজ  সকাল ৬-টায় শুরু হয়েছে

কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রীণ লাইনে পরিষেবা আজ  সকাল ৬-টায় শুরু হয়েছে। দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে রাত সাড়ে ১০ টায়।

মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ পরিষেবা রাত ১০ টা ৩ মিনিটে, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ ট্রেন পাওয়া যাবে ১০ টা ১৮ মিনিটে।

অন্যদিকে, গ্রীন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটে শেষ পরিষেবা রাত সাড়ে ১০ টায় এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান শেষ ট্রেন ১০ টা ৩৬ মিনিটে পাওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে।

রবিবার দুটি লাইনেই প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৯-টায়। শেষ ট্রেন পাওয়া যাবে রাত সাড়ে ১০ টায়। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।