কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কি খাওয়ানো হবে, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইস্কন জানিয়েছে। কলকাতায় সংগঠনের সহ সভাপতি রাধারমন দাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পর ইস্কনের তরফে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এই বিষয়ে সমাজমাধ্যমে ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি বাজেট প্রস্তাবে কলকাতা পুরসভার আওতাধীন স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইস্কনকে দেওয়ার কথা ঘোষণার পরই, পড়ুয়াদের কি খাবার দেওয়া হবে, তা নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।