August 13, 2026 6:26 PM

printer

কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্হায় নার্সের অস্বাভাবিক মৃত্যুতে একটি তদন্ত কমিটি গঠন

কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্হায় এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে হাসপাতালের তরফে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সকালেই হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ছাড়াও গতরাতে ওই বিভাগে কর্মরত অন্য কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই ঘটনার স্বাধীন তদন্ত করবে স্বাস্থ্য দফতর। তার জন্যেও ইতিমধ্যেই কমিটি গড়া হয়েছে বলে স্বাস্হ্যমন্ত্রী জানান ।

আগেই জানানো হয়েছে, গতরাতে স্ত্রী রোগ বিভাগের HDU-তে ৩০ বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকে নার্সিং স্টেশনে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১০-টা নাগাদ অন্য সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্হায় উদ্ধার করা হয় তাকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তারা মৃত ঘোষণা করেন। নার্সের শরীরে প্রাথমিকভাবে বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি। পাওয়া যায়নি কোন সুইসাইড নোটও।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।