June 24, 2026 8:52 PM

printer

কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মিয়মান গুদামের ছাদ ধসে পড়লে ৩ জনের মৃত্যু হয়েছে আহত অন্ততঃ ১৮ জন।

কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মিয়মান গুদামের ছাদ ধসে পড়লে ৩ জনের মৃত্যু হয়েছে আহত অন্ততঃ ১৮ জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধারকাজ চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভা-র পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে।

দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকেদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে বলে খবর। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাঁদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।