June 24, 2026 5:47 PM

printer

কলকাতার তারাতলায় ব্রেসব্রিজের কাছে আজ নির্মীয়মান একটি চা গোডাউনে লোহার শেড ভেঙে পড়ে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

কলকাতার তারাতলায় ব্রেসব্রিজের কাছে আজ নির্মীয়মান একটি চা গোডাউনে লোহার শেড ভেঙে পড়ে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দুপুরে গোডাউনের এক তলায় কাজ চলার সময়ে লোহার বিমান সহ কংক্রিটের উঁচু ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দমকল জাতীয় বিপর্যয় বাহিনী এবং পুলিশ প্রশাসনের বিরাট দল পরিস্থিতি ঘোরালো হওয়ায় উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনা। আনা হয়েছে একাধিক হাউড্রোলিক ক্রেন। ৫০ টন পর্যন্ত ওজন তুলতে সক্ষম ক্রেন এবং গ্যাস কাটারের সাহায্যে লোহার বিম সরানোর কাজ চলছে। মূল কাঠামোর ভেতরে কোনো আলাদা কক্ষ না থাকায় গোটা অংশটাই সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ৯ জনকে এস এস কে এম হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি করা হয়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোটা ঘটনার ওপর নিরন্তর নজর রেখে চলেছেন। ঘটনাস্থাল পরিদর্শনে গিয়েছেন তিনি। উদ্ধারকাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ প্রশানের একাধিক ব্যক্তি। পুর কমিশনার স্মিতা পান্ডেও সেখানে যান। ইতোমধ্যেই নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। যুদ্ধাকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ।