কলকাতার তারাতলায় ইসকন অন্নামৃত ফাউন্ডেশনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকেই কলকাতায় মিড ডে মিল সরবরাহ করবে ইসকন।
অনুষ্ঠানের প্রথমেই পূজার্চনা ও আরতি করে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল রান্নায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন, রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ।
স্কুলে স্কুলে এই কিচেন থেকে মিড ডে মিল পৌঁছে যাবে।