July 21, 2026 1:22 PM

printer

কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট ৫০ টি AC বাসের যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দেশের অন্যান্য রাজ্যের মত এরাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তরের অধীনে সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।  কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট ৫০ টি AC বাসের যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গের দুর্গাপুর আসানসোল এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি – জলপাইগুড়ি র মধ্যে এই সিটি মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করার জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখেই এরাজ্যের পরিবহন , নগরোন্নয়ন এর কাজ করা হবে। পরিবেশকে গুরুত্ব দিয়ে দূষণ কমাতে ইলেকট্রিক বাসের সংখ্যাও বাড়ানো হবে।