কর্মচারীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে পর্যালোচনা করতে রাজ্য সরকারের গঠিত সপ্তম বেতন কমিশন একটি ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের চেয়ারম্যান নবীন প্রকাশ এর নেতৃত্বে আজ প্রথম বৈঠকে বসে। সেখানেই এই ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিশন কাজ শুরু করলেও এখনও পর্যন্ত সরকারের কাছে কোন সুপারিশ করেনি। তাই কমিশনের সুপারিশ সংক্রান্ত কোন তথ্য বিশ্বাস না করার জন্যে সাধারনের কাছে আবেদন জানানো হয়েছে।
News On AIR | August 10, 2026 9:52 PM
কর্মচারীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে পর্যালোচনা করতে রাজ্য সরকারের গঠিত সপ্তম বেতন কমিশন একটি ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।