কর্ণাটকে আজ নেতৃত্বের পালাবদল ঘটছে। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোক ভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডিকে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিস্কার হয়ে যায়। উল্লেখ্য দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবীদার ছিলেন তিনি।
ইতোমধ্যে কংগ্রেস, প্রবীণ নেতা সিদ্দারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে।a