কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং উগান্ডায় ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংগঠন – হু জনস্বাস্থ্যে জরুরী অবস্থা ঘোষনা করায় সরকার, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে জানিয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী, ভারতীয় চিকিৎসা গবেষনা পরিষদ বা আই সি এম আর এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, এখনো পর্যন্ত দেশে ইবোলা সংক্রমনের কোনো খবর নেই। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্ক্রীনিং, নজরদারি, কোয়ারান্টাইন এবং রোগ মোকাবিলা ক্ষেত্রে মান্য কার্যবিধি খতিয়ে দেখা হয়েছে। সংক্রমিত এলাকা থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের চিহ্নিতকরণ এবং বিমানবন্দর ও বিমানবন্দরে আইসোলেশন ও কোয়ারান্টাইনের ব্যবস্থা রাখা হচ্ছে। তবে রোগ নিয়ে কোনো রকম গুজব না ছড়ানোর এবং অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক।
News On AIR | May 18, 2026 9:18 PM
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং উগান্ডায় ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংগঠন – হু জনস্বাস্থ্যে জরুরী অবস্থা ঘোষনা করায় সরকার, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে জানিয়েছে।