ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী এস আই আর চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচী চলবে ২৮ শে জুন পর্যন্ত। রাজ্যের ৩ কোটি ৩৩ লক্ষের বেশি ভোটদাতা ,এই এস আই আর কর্মসূচীর আওতাভুক্ত হবেন।
বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্যে ৪৫ হাজার বুথ স্তরের আধিকারিক – বি এল ও নিয়োগ করা হয়েছে।
বাড়ি গিয়ে যাঁদের পাওয়া যাবেনা, তাঁরা দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা কোরতে পারবেন।
খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৫ ই জুলাই। তারপর এক মাস এ সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে ৬ ই সেপ্টেম্বর।
ওড়িশায় চলতি তাপ প্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক, সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এস আই আর এর কাজ চালাতে বলেছেন, দুপুর থেকে বিকেল ৩ টে পর্যন্ত কোনোরকম আউটডর কাজ বন্ধ রাখতেও বলা হয়েছে।