ওল্ড ট্র্যাফোর্ডে মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা, ভারতকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত, দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যমাত্রা রাখে। শেফালি ভার্মা ৩১ ও দীপ্তি শর্মা ২৯ রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর ২৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ ও শবনিম ইসমাইল ২ টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মারিজানে কাপ ৮১ রানে অপরাজিত ছিলেন। তাজমিন ব্রিটস ৪০ রান করেন। ভারতের শ্রী চরণী ৩ টি উইকেট নেন।