June 24, 2026 9:04 PM

printer

ওল্ড ট্র্যাফোর্ডে আগামীকাল মহিলাদের T20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত, বাংলাদেশের মুখোমুখি হবে।

ওল্ড ট্র্যাফোর্ডে আগামীকাল মহিলাদের T20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত, বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডস এর বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয়ের পর, গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। ৩ ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ এ তে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। আগামীকালের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে।