May 16, 2026 9:08 AM

printer

ওয়াশিংটনে আরো এক দফা বৈঠক শেষে ইজরায়েল ও লেবানন, চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে

ওয়াশিংটনে আরো এক দফা বৈঠক শেষে ইজরায়েল ও লেবানন, চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, দু দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দোসরা ও তেসরা জুন ফের আলোচনায় বসা হবে।

উল্লেখ্য, ইজরায়েল ও হেজবোল্লা গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। সমাজমাধ্যমের পোষ্টে পিগোট জানান, দু দেশের মধ্যে সার্বভৌমত্ব বজায়, অখন্ডতা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় এই আলোচনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ইজরায়েলী সেনা জানিয়েছে, দক্ষিণ লেবাননে হেজবোল্লা ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলী হানায় উপকূল শহর টিয়ারে ৪০ জন জখম হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।