June 11, 2026 9:21 PM

printer

ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনার ভারত কঠোর নিন্দা করেছে।

ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’-কে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে, ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক।  

বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য  উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান যে, আজ ওমানের শিনাস বন্দরের কাছে গিনি-বিসাউয়ের পতাকাবাহী বিটুমিন ট্যাঙ্কার –‘এমটি জলবীর’ নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন; তাঁরা সবাই নিরাপদ বলে জানা গেছে এবং বর্তমানে  তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে।