ওড়িশার ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে গতকাল ভারত MIRV (Multiple Independently Targeted Re-Entry Vehicle) ব্যবস্থা-সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপন করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, একাধিক পে লোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপন চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপনের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী সিং মন্তব্য করেছেন যে, ক্রমবর্ধমান নিরাপত্তা-হুমকির প্রেক্ষাপটে দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে এই সাফল্য এক অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখল।
News On AIR | May 9, 2026 9:41 PM
ওড়িশার ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে গতকাল ভারত MIRV (Multiple Independently Targeted Re-Entry Vehicle) ব্যবস্থা-সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপন করেছে