June 1, 2026 9:09 AM

printer

এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের মোগালি ভেঙ্কটরাম পুরুষদের ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয় করেছেন।

এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের মোগালি ভেঙ্কটরাম পুরুষদের ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয় করেছেন। হংকংয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এটি চলতি আসরে ভারতের প্রথম স্বর্ণপদক।

রিলে ইভেন্টেও ভারতীয় অ্যাথলিটরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েযছেন। ভূমিকা, তাহুরা, সেহনুর এবং নীরুকে নিয়ে গঠিত ভারতের মহিলা 4×4০০ মিটার রিলে দল ৩ মিনিট ৩৮ দশমিক ০৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয়ের পাশাপাশি নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছেন।

অন্যদিকে, কাজল, ভাবনা, আরতি এবং নিপামকে এর মহিলা 4×1০০ মিটার রিলে দল ৪৫ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পেয়েছেন।পাশাপাশি তারা জুনিয়র জাতীয় রেকর্ড গড়েছেন।

পুরুষদের 4×4০০ মিটার রিলে ইভেন্টে পিয়ূষ রাজ, সায়েদ সাবির, রঞ্জিত কুমার এবং মহম্মদ আশফাকের দল ৩ মিনিট ৫ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন।তারাও নতুন জুনিয়র জাতীয় রেকর্ড গড়েছেন।

এই চ্যাম্পিয়নশিপটি আগামী ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইগুয়ানা শহরে নির্ধারিত বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এর বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে।