এমবিবিএস এবং অন্যান্য মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিং আজ শুরু হচ্ছে। আগামী ৮ ই সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ ব্যাচের পঠনপাঠন শুরু হবে। মেডিকেল কাউন্সেলিং কমিটি – এমসিসি জানিয়েছে, ডিমড এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম পর্বের কাউন্সেলিং চলবে চার থেকে ১৭ ই আগস্ট পর্যন্ত। দ্বিতীয় পর্বে কাউন্সেলিং শুরু হবে ২৪ শে আগস্ট। চলবে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত।
অন্যদিকে, তৃতীয় পর্বের কাউন্সেলিং ১০ থেকে ১৮ ই সেপ্টেম্বর পর্যন্ত।