August 5, 2026 10:34 AM

printer

এবছরের NEET UG কাউন্সেলিং-এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে।

এবছরের NEET UG কাউন্সেলিং-এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। চলবে ১২ আগস্ট দুপুর ৩ টে পর্যন্ত। তবে ফি জমা দেওয়া যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে ১৩ আগস্ট সকাল ১১ টা পর্যন্ত তাঁদের পছন্দের তালিকা বা choice-filling জানাতে পারবেন। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া ১৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। ফলাফল ঘোষণা হবে ১৭ আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের ১৮ আগস্ট থেকে ২২ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর ২৩ আগস্ট পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে।

কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর আগে, স্বাস্থ্য মন্ত্রক পড়ুয়াদের সুবিধার্থে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছে।

কাউন্সেলিং প্রক্রিয়ার সময় কোনো সহায়তার প্রয়োজন হলে প্রার্থীরা মেডিক্যাল কাউন্সেলিং কমিটি – MCC-র হেল্পলাইন নম্বর ১৮০০-১০২-৭৬৩৭-এ যোগাযোগ করতে পারেন অথবা mcc2026@gov.in-এ ইমেল করে তাদের সমস্যা জানাতে পারেন।