জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ-র হাতে থাকা মামলার বকেয়া ১০ থেকে ১৫টা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রীম কোর্ট অন্তত পক্ষে একটি বিশেষ আদালত তৈরীর নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী জানিয়েছেন, এক মাসের মধ্যে এই বিশেষ আদালত গঠন করতে হবে। এক স্বতঃপ্রনোদিত মামলায় শীর্ষ আদালত বলেছে, এই বিশেষ আদালতে অন্য কোনো মামলার কাজকর্ম হবেনা এবং প্রতি দিনের নিরিখে মামলার শুনানি গ্রহণ করা হবে। একটি শুনানি যাতে এক মাসের মধ্যে সম্পন্ন করা যায় তা সুনিশ্চিত করবেন বিশেষ আদালতের বিচারকরা। ঝুলে থাকা মামলার সংখ্যা যদি ১৫ ছাড়িয়ে যায়, সেক্ষেত্রে দুটি বিশেষ আদালত খোলা হবে। মামলার দ্রুত নিষ্পত্তি, অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়কেই ন্যায়বিচার দিয়ে আইনের ভারসাম্য বজায় রাখবে বলে শীর্ষ আদালত মত প্রকাশ করেছে।
News On AIR | May 8, 2026 9:42 PM
এন আই এ-র হাতে থাকা মামলার বকেয়া শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রীম কোর্ট বিশেষ আদালত তৈরীর নির্দেশ দিয়েছে