এনফোর্সমেন্ট নির্দেশালয় ED বেঙ্গালুরু ও মুম্বইয়ে রাজেশ এক্সপোর্টস লিমিটেড এর সঙ্গে সংশ্লিষ্ট ৯টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশী মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অংশ। তদন্তে উঠে এসেছে যে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে।
News On AIR | June 24, 2026 7:21 PM
এনফোর্সমেন্ট নির্দেশালয় ED বেঙ্গালুরু ও মুম্বইয়ে রাজেশ এক্সপোর্টস লিমিটেড এর সঙ্গে সংশ্লিষ্ট ৯টি স্থানে তল্লাশি চালিয়েছে।