এনফোর্সমেন্ট নির্দেশালয় – ই ডি, ব্যাংক জালিয়াতি মামলায় জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টি নেতা দীপক সিংলা কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কাকা ও ভাই কে সঙ্গে নিয়ে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স থেকে ১৫০ কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ রয়েছে। আম আদমি পার্টির তহবিল সংগ্রহের জন্যে তিনি দিল্লি ও গোয়ার মধ্যে হাওয়ালা চক্র ছালাতেন বলেও অভিযোগ।
এই তদন্তে এর আগে ইডি, দিল্লি এবং গোয়াতে আজ সকালে তল্লাশি চালায়।
উল্লেখ্য, দীপক সিংলা, ২০২৫ এ আম আদমি পার্টির প্রার্থী হিসেবে বিশ্বাস নগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেন।