এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট,ইডি আজ গাজিয়াবাদ ও দিল্লির একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে। জমি সংক্রান্ত প্রতারনা ও অর্থ তছরুপের এই ঘটনায় সন্দীপ সিং শ্রাস্থ প্রপ বিল্ড লিমিটেড এবং সেবা সুরক্ষা সরকারি আবাস সমিতির পদাধিকারিরা জড়িত রয়েছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তরা একটি পুনরুন্নয়নমূলক প্রকল্পের আওতায় আবাসিক ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাউসিং সোসাইটির সদস্যদের বাহারামপুরে অবস্থিত ৪১,৫৪৪ বর্গমিটার জমির ওপর তাদের অধিকার ত্যাগ করার প্ররোচনা দিয়েছিল। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তরা তৃতীয় পক্ষের কাছে জমি ও ফ্ল্যাট বিক্রি করে আবাসিক সদস্যদের সঙ্গে প্রতারনা করেছে বলে খবর।এ বিষয়ে আরও তদন্ত চলছে।
News On AIR | June 25, 2026 6:14 PM
এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট,ইডি আজ গাজিয়াবাদ ও দিল্লির একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে।