এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা-মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও অন্য নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্হিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠী – এন সি পি আই-এর সাংসদরা ও এন ডি এ জোটের অন্যান্য দলের শরিকরা এই বৈঠকে অংশ নেন।
এর আগে গত মাসের ২৮ তারিখে এই বৈঠক বসে।
News On AIR | August 4, 2026 2:53 PM
এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা-মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।