August 14, 2026 12:05 PM

printer

এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরও তদন্ত শুরু করেছে

এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরও তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় গতকাল হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এনআরএস হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধানের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। ওই কমিটিতে আছেন, NRS এর প্রিন্সিপাল, সুপার, নার্সিং সুপারিনটেনডেন্ট, সাইক্রিয়াটিক বিভাগ এবং সাফাই কর্মী ও সুরক্ষা কর্মীদের বিভাগীয় প্রধান। সাত দিনের মধ্যে এই কমিটি স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট পাঠাবে।

নার্সের ওই নার্সের স্বামীর সঙ্গেও গতকাল দেখা করেন স্বাস্হ্যমন্ত্রী। রাজ্য সরকার সবরকমভাবে তাঁর পরিবারকে সহায়তা করবে বলে আশ্বাস দেন স্বাস্হ্যমন্ত্রী।

এই নার্সের মৃত্যু কারণ স্পষ্ট নয় বলে উল্লেখ করে স্বাস্হ্যমন্ত্রী জানান, স্ত্রী রোগ বিভাগে কর্মরত ওই নার্স রাতে শৌচালয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ তার কোন খোঁজ মেলেনি। পরে জুনিয়ার ডাক্তার ও অন্য কর্মীরা শৌচালয়ের দরজা ভেঙে তাকে অচৈতন্য অবস্হা উদ্ধার করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বাসিন্দা ওই নার্স, দমদম ক্যান্টনমেন্টে থাকতেন।