এই মাসের ২০ তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে সে দেশের নির্বাচন কমিশন আজ জানিয়েছে। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হতে চলেছে।
নির্বাচনী সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই ১৬ আগস্ট এবং প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
নিম্ন আদালতের প্রাক্তন বিচারক এবং ১৯৭১ এর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ এর এপ্রিলে পাঁচ বছরের জন্য শপথ নিয়েছিলেন। মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই তিনি পদত্যাগ করেন।