উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ ওড়িশা সফরে ভুবনেশ্বর যাবেন। ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার ব্যাপারে অনুমোদন পত্র প্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন ‘ওড়িশা ডিপ সি ফিশিং মিশন’-এর নথিপত্রও প্রকাশ করবেন। এরপর উপরাষ্ট্রপতি ভুবনেশ্বরের খুরদায় অবস্থিত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (NISER)-এর ১৫তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
News On AIR | July 9, 2026 11:17 AM
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ ওড়িশা সফরে ভুবনেশ্বর যাবেন।