May 16, 2026 9:16 AM

printer

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ তাঁর প্রথম সিকিম সফরে যাচ্ছেন

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ তাঁর প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এই উদযাপনে যোগ দেবেন। সফরকালে উপরাষ্ট্রপতি সেখানকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানও পরিদর্শন করবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে সিকিম আজ তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। ১৯৭৫ সালের ১৬ ই মে, হিমালয়ের পাদদেশে  এই রাজ্যটি ভারতের মানচিত্রে যুক্ত হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।