উপরাষ্ট্রপতি ও রাজ্য সভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান আজ সংসদ ভবনে রাজ্যসভার নব নির্বাচিত ও পুনরনিরবাচিত দশজন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সদস্যদের মধ্যে রয়েছেন তেলেগু দেশম পার্টির সানা সতীশ বাবু, বিজয় চিন্তাকালায়া, বাশ্যাম রামকৃষ্ণা এবং জন সেনা পার্টির লিঙ্গামানেনি রমেশ। রাজ্যসভার চেয়ারম্যান অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাক, কর্ণাটকের বিজেপি সদস্য দেবাশিস সামন্ত রায় এবং কর্ণাটকের প্রবীণ চক্রবর্তী, গুজরাতের বিজেপি সদস্য পরমানন্দ শুক্লাকেও শপথবাক্য পাঠ করান। এছাড়া ঝাড়খণ্ড থেকে নির্বাচিত ঝাড়খণ্ড মুক্তি মোরচার বৈদ্যনাথ রাম এবং নির্দল সদস্য পরিমল নাথওয়ানি শপথগ্রহণ করেন।
News On AIR | June 25, 2026 7:13 PM
উপরাষ্ট্রপতি ও রাজ্য সভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান আজ সংসদ ভবনে রাজ্যসভার নব নির্বাচিত ও পুনরনিরবাচিত দশজন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।